অপহরণের পাঁচ বছর পর মুক্তি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪০
 
থাইল্যান্ডের চারজন জেলেকে অপহরণের পাঁচ বছর পর মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার একজন কর্মকর্তা মুক্তি পাওয়া থাই জেলেদের মুক্তির কথা এএফপিকে শুক্রবার নিশ্চিত করেছে। এই চারজন দুর্ধর্ষ সোমালিয় জলদস্যুদের হাতে সবচেয়ে বেশি সময় আটক থাকার পর মুক্তি পেলেন। এদেরকে আরো ২৪ জনের সাথে ২০১০ সালে অপহরণ করেছিল জলদস্যুরা। অপহৃত হওয়ার সময় তারা একটি তাইওয়ানের পতাকাবাহী ট্রলারে চড়ে মাছ ধরছিলেন।
মুক্তি পাওয়ার পর তারা পরিবারের সাথে ফোনে কথা বলেছেন। এসময় তারা শুধু কাঁদছিলেন বলে জানিয়েছেন সোমালিয়ার সেই কর্মকর্তা। সূত্র: আলজাজিরা