২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে...

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৪:০০

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাপক তুষারপাত চলছে। এর মধ্যে কানাডার সামারসাইডে গত সপ্তাহে প্রচন্ড তুষারপাত হয়। এতে মারসেল ল্যান্ডি নামের এক লোকের বাড়িটি পুরো তুষারে ঢেকে যায়। ঘর থেকে বের হবার উপায় ছিল না। ফলে তিনি সুড়ঙ্গ খুঁড়ে বের হবার চেষ্টা করেন। বাড়ির বাইরে কার পার্কিংয়ে গাড়ির মধ্যে বসে হর্ন বাজাতে থাকেন ল্যান্ডির বাগদত্তা। সেই শব্দ শুনে শুনে হকি স্টিক এবং একটি প্লাস্টিক শোভেলের সাহায্যে তিনি খুঁড়তে খুঁড়তে এগোতে থাকেন। এভাবে ২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে তিনি এক পর্যায়ে কার পার্কিংয়ের স্থানে গিয়ে ওঠেন। এরপর আনন্দে তাকে জড়িয়ে ধরেন তার বাগদত্তা। উন্মুক্ত আকাশের নিজে দাঁড়িয়ে ল্যান্ডি বলেন, মন হচ্ছে নতুন জীবন পেলাম। তুষারের পাহাড়ে চাপা পড়ে মনে হচ্ছিল আর বোধহয় বের হতে পারব না! -ইউপিআই