চিকিত্সকরা একে বলছেন মিরাকল বা অলৌকিক ঘটনা! চিকিত্সাবিজ্ঞানে এমন নজির কম আছে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি সাড়ে ছয় মাসের এক অপরিণত শিশু মায়ের গর্ভাশয় সঙ্গে নিয়েই বাইরে বেরিয়ে আসে! পাতলা আস্তরনের থলথলে স্বচ্ছ গর্ভথলির ভিতরে ঘুমিয়ে রয়েছে শিশুটি। ঠিক যেভাবে মায়ের গর্ভে ঘুমিয়ে থাকে। চিকিত্সকরা ভেবেই পাচ্ছিলেন না কি করবেন তারা। গর্ভথলি ফাটিয়ে এত অপরিণত শিশুটিকে বের করলে বাঁচানো যাবে কি না সেই চিন্তায় তাদের ঘুম হারাম। বাইরে থেকে দেখা যাচ্ছিল তার ক্ষুদ্র হাত পা। গর্ভথলির বাইরে এলে সে নিজে থেকে শ্বাস নিতে পারবে কি না তাও ভেবে পাচ্ছিলেন না। ক্যালিফোর্নিয়ার সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে চিকিত্সক বিন্ডার বলেন, আমরা ভেবে পাচ্ছিলাম না যে কি করা উচিত হবে। অবশেষে সুস্থভাবে শিশুটিকে বের করা হয়। কিন্তু তাকে বাঁচিয়ে রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছি আমরা।
উল্লেখ্য, মায়ের গর্ভাশয়ের ভিতর অ্যামনিয়োটিক থলির ভিতর শিশু নিরপদে লালিত হয়। ভিতরটা বিশেষ ধরনের পানিতে ভর্তি থাকে। শিশুর জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণ করে এই অ্যামনিয়োটিক স্যাক। -জি নিউজ
