উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল ব্যবসায়ী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২

বুধবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ময়নুল হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা। ময়নুল উল্লাপাড়া বাজারে সাইকেলের ব্যবসা করতেন।

আরও পড়ুনঃ মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জিলানী জানান, ‘ময়নুল হোসেন ঘটনার সময় মোটরসাইকেলে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক পথে বাড়ি ফিরছিলেন। উল্লাপাড়ার চৌকিদহ সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে লাগলে ময়নুল ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।’

ইত্তেফাক/নূহু