হরতাল ও অবরোধের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না- এ মর্মে হাইকোর্টের দেয়া আদেশের অনুলিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের রিট শাখার মো. হেলাল উদ্দিন আদেশের অনুলিপি পৌঁছে দেন।
গুলশান কার্যালয়ের গেট থেকে অনুলিপি গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, অবরোধ ও হরতালের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না এই মর্মে হাইকোর্ট এই রিট দিয়েছে।
