সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হার্ট অ্যাটাকের পর তাকে বিএসএমএমইউর কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আব্দুল লতিফ অন্তরীণ আছেন।
আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উনার হার্ট অ্যাটাক হয়। উনি সিসিইউতে আছেন, তবে অচেতন নন।
৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকী বার্ধক্যজনিত আরও নানা জটিলতায় ভুগছেন।
