বিএনপির নামে গণমাধ্যমে দেয়া একটি বিবৃতিতে লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ শনিবার বিকালে এই বিবৃতি পাঠিয়েছেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনির মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এ দেশের কোনো নাগরিকের জান-মালের নিরাপত্তা নাই। তা দিতে সরকার ব্যর্থ। আমরা অভিজিৎ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
