মিসরের একটি আদালত হামাসকে 'জঙ্গি' সংগঠন ঘোষণা গাজার রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার এই ঘোষণা দেয়া হয় বলে এএফপির বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা।
কয়েক সপ্তাহ আগে ফিলিস্তিন গ্রুপের সশস্ত্র শাখাও হামাসকে জঙ্গি সংগঠন বলে আখ্যা দিয়েছিল।
হামাসকে জঙ্গি ঘোষণার পাশাপাশি আদালতের রায়ে মিশরীয় প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির মৌলবাদবিরোধী আইনানুগ অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি একটি মুসলিম দেশের আদালতের এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, মিশরেরর আদালতের সিদ্ধান্ত...আমাদের স্তম্ভিত করেছে। এই রায় ফিলিস্তিনের জনগণ ও এ অঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে দেয়া হয়েছে।
মুস্তাফা বারঘৌতি নামে ফিলিস্তিনের এক রাজনৈতিক ব্যক্তিত্ব আল-জাজিরাকে বলেছেন, এই রায় অদূরদর্শী। এর মাধ্যমে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, হামাস ফিলিস্তিনের জাতীয় ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ এবং তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
