হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা চালাতে নির্দেশনা

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৭:০০
২০ দলের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে হরতাল-অবরোধে শিক্ষাখাতে ক্ষতি পোষাতে শুক্র-শনিবার ছাড়াও অন্য সরকারি ছুটির দিনে শিক্ষা কার্যাক্রম চালানোর কথা বলা হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এরপর প্রায় লাগাতার হরতালের মধ্যে রবিবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এ নির্দেশনা দেন।
এর আগে শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি হরতাল-অবরোধের মধ্যে ১ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ায় ঘোষণা দেয়।