নাশকতার আন্তর্জাতিক তদন্ত দাবি ২০ দলের

আপডেট : ০২ মার্চ ২০১৫, ০০:৪১
জাতিসংঘের তত্ত্বাবধানে নাশকতার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালো বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
রবিবার বিকেলে ২০ দলের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, পেট্রোলবোমার মতো নাশকতা, মানবাধিকার লঙ্ঘনসহ সহিংসতায় জড়িতদের শনাক্ত ও বিচার করা হোক।