সামপ্রদায়িকতাবিরোধী লেখক অভিজিতৎ রায় হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রবিবার দু’টি কমিটি গঠন করা হয়েছে। এর একটি পুলিশের গাফিলতির বিষয়ে এবং অপরটি তদন্ত কাজে সহায়তার জন্য।
পুলিশের গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখতে তিন সদস্যের যে কমিটি করা হয়েছে ওই কমিটির প্রধান যুগ্ম কমিশনার মীর রেজাউল করিম। আর তদন্ত কাজে সহায়তার জন্য ৭ সদস্যের যে কমিটি করা হয়েছে ওই কমিটির প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের পাশে দৃর্বুত্তদের হামলায় মারা যান অভিজিত্ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন।
