সেরে উঠছেন সোনম

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৬:০৪
 
সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে রবিবার মুম্বাই হাসপাতালে ভর্তি হওয়ার পর সেরে উঠছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোমবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
রাজকোটে প্রেম রতন ধান পাও ছবিতে অভিনয় করছিলেন ২ বছর বয়সী সোনম কাপুর। সেখানে তার শরীরে সোয়াইন ফ্লু’র ভাইরাস ধরা পড়ে। রাজকোটের স্টার্লি হাসপাতালে প্রথমে ভর্তি থাকার পর তাকে মুম্বাই হাসপাতালে ভর্তি করা হয়।
সোনমের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘সোনম সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হলেও এখন এটি নিয়ন্ত্রণে এসেছে। তাকে মুম্বাই হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তিনি দ্রুত সেরে উঠছেন। আশা করছি, খুব দ্রুত তিনি কাজে যোগ দিতে পারবেন।’
এদিকে ছবির শুটিংয়ে পরিচালক সুরাজ বারজাটিয়া ও অভিনেত্রী স্বরা ভাস্করকেও মাস্ক পরে থাকতে দেখা গেছে। প্রেম রতন ধান পাও চলচ্চিত্রে সোনমের বিপরীতে আছেন সালমান খান।  তার শরীরেরও সোয়াইন ফ্লু ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করা হবে। সূত্র: এনডিটিভি।