মানবতাবিরোধী অপরাধ

৮ জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৯:২৪
 
 
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জামালপুর জেলার জামায়াতের আট নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পর সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরা হলেন, আশরাফ হোসাইন, শরীফ আহমেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন, মো. আবুল হাশেম, শামসুল হক এবং এ কে এম ইউসুফ আলী। তাঁদের বিরুদ্ধে ৩০ মাচের্র মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও আদেশ দেয়া হয়েছে।
 

রাষ্ট্রপক্ষের দাবি, মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে ১০ হাজার মানুষকে হত্যা এবং ৭৫ হাজার ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।