ঢাকায় সাতটি সিনেপ্লেক্স হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০১৫, ২০:২৭
 
ঢাকায় সাতটি সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের অনুষ্ঠানে এসে তিনি জানান তথ্য মন্ত্রণালয় দেশের সব জেলায় তথ্যকেন্দ্র ও শিল্পকলা একাডেমিগুলোতে বিশেষ ব্যবস্থায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
সেই সঙ্গে তিনি গাজীপুরের কালিয়াকৈর কবিরপুরে বিএফডিসিকে স্থানান্তর করার কথা জানান।
তথ্যমন্ত্রী জানান, বিএফডিসিতে দুটি, সেগুনবাগিচার ১৬তলা বিশিষ্ট তথ্য ভবনে দুটি, আগারগাঁও আর্কাইভ ভবনে দুটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।