সাকিবকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার দিলশান

আপডেট : ০২ মার্চ ২০১৫, ২১:৪৮
 
 
সাকিব আল হাসানকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ খেলে শীর্ষে উঠে এসেছেন তিনি।
 
ক্রিকেটের তিন ফরমেটেরই সেরা অলরাউন্ডারের মুকুট ছিল সাকিবের। কিন্তু বিশ্বকাপে তেমন আশানুরূপ অলরাউন্ড পারফরম্যান্স না করায় আর দিলশান ভালো করায় শীর্ষস্থান হারান বাংলাদেশের এই ক্রিকেটার।
 

সবশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার দিলশানের পয়েন্ট ৪০৯। আর একধাপ নিচে নেমে যাওয়া সাকিবের পয়েন্ট ৩৯৯।