ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও আনসারুল্লাহ বাংলা টিমের সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার মুঠোফোনে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়েছে, অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন বিএনপির ও একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
