গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খালেদা জিয়ার

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৫:৫৯
 
দুর্নীতির দুই মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের কাছে এই আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল  ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।