গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি বুধবার

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৫:৫৯
 
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন করা হলে বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানির দিন ধার্য করেন।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদার বিরুদ্ধে করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার এ মামলার পরবর্তী দিন ধার্য আছে।