আবারও ধনীদের তালিকায় শীর্ষে বিল গেটস

আপডেট : ০৩ মার্চ ২০১৫, ১৮:৩৪
 
যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকায় ১৬ বারের মত শীর্ষ স্থান দখল করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ৭৯ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে মেক্সিকান টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলুর ওপরের স্থানটি দখলে রাখলেন।
৭৭ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার নিয় তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কার্লোস স্লিম হেলু। আর তৃতীয় স্থানে আছেন গ্লোবাল ইনভেস্টর ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৭২ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ নিয়ে প্রথমবারের মত শীর্ষ ২০ এ স্থান করে নিয়েছেন। তিনি তালিকায় ১৬ নম্বরে আছেন।
তালিকায় সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছেন ২৪ বছর বয়সী ইভান স্পাইজেল। তার সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা।
ভারতে ৮ম বছরের মতো সবচেয়ে ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছেন মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ দুই হাজার একশ কোটি ডলার। বিশ্বে তার অবস্থান ৩৯তম। ভারতে তার পরের অবস্থানে রয়েছেন ওষুধ ব্যবসায়ী দিলীপ সাংভি। তার মোট সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার
বিশ্বের শীর্ষ ২০ ধনীর মধ্যে ৬ শীর্ষ ধনীই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অথবা প্রধান নির্বাহী। ধনীদের তালিকায় নারী হিসেবে প্রথমবারের মত উঠে এসেছেন ক্রিস্টি ওয়ালটন। তিনি খুচরা পণ্যের চেইন শপ ওয়ালমার্টের প্রয়াত মালিক জন ওয়ালটনের স্ত্রী। মিসেস ওয়ালটন গত ছয় বছরে পাঁচবারের মত বিশ্বের শীর্ষ ধনী মহিলার খেতাব পেলেন। সূত্র: বিবিসি