৪ কোটি টাকা মূল্যের হেরোইন আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ০০:৩৫

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বৌয়ারা বাজার বিওপির “নোয়াপাড়া”নামক এলাকা থেকে ৪ কেজি হেরোইন মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য চার কোটি টাকা।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান এর দিক নির্দেশনায়, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের মামলা প্রক্রিয়াধীন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন অতিরিক্ত পরিচালক ও উপ অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী।