ইংল্যান্ডের প্রত্নতত্ত্ববিদরা মধ্যযুগীয় এক রাজার কবর খুড়ে তার কবরটির পাশেই আরেকটি কবরে এক রহস্যময়ী নারীর কবর পেয়েছেন। রাজা তৃতীয় রিচার্ডের কবর খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা এই নারীর কবর পেয়ে বিস্মিত হয়ে যান। রাজার কবরের পাশে কিভাবে এবং কারা দিল এই কবর? আর এই নারী বা কে -এটা তাদের কাছে হয়ে উঠেছে মিলিয়ন ডলারের প্রশ্ন। হাড়গোড় পরীক্ষা করে দেখা গেছে এটি একজন বয়স্ক নারীর কবর। খ্রিষ্টীয় ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকের কোনো এক সময় তাকে কবর দেয়া হয়েছে।
হাড়গোড় পরীক্ষা করে গবেষকদের ধারনা, এই রহস্যময় নারী ছিলেন উচ্চ মর্যাদার কেউ। কিন্তু রাজার বংশ পরিচয় বিশ্লেষণ করে হিসাব মেলানো যাচ্ছে না। রাজা তৃতীয় রিচার্ড ১৪৮৩ সাল থেকে ১৪৮৫ সালে যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া পর্যন্ত ইংল্যান্ড শাসন করেছেন। তাকে গ্রে ফ্রায়ার্স আশ্রমে তড়িঘড়ি করে সমাধিস্থ করা হয়েছিল। ১৬শ শতাব্দিতে আশ্রমটি ধ্বংস করা হয়। পরে সেটি কালের গহ্বরে হারিয়ে যায়। কিন্তু ২০১২ সালে ইউনিভার্সিটি অব লিচেস্টারের গবেষকরা এটির অবস্থান শনাক্ত করেন। এরপর একটি পার্কিং স্থানের নিচে খুঁড়ে রাজার কবর এবং আশ্রমটির আরো মূল্যবান জিনিসপত্র পাওয়া যায়। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ওই নারীর কবরটি। -এবিবিসি নিউজ
