আত্মসমর্পণ করবেন না খালেদা জিয়া: আইনজীবী

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১২:৩৯
 
দুর্নীতির দুই মামলায় আদালত জামিন না দিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বুধবার তিনি এই তথ্য জানান।
সানাউল্লাহ মিয়া আরো জানান, নিরাপত্তার কারণে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বার সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছিলেন, পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যালয়ের ফেরার নিশ্চয়তা পেলে খালেদা জিয়া আদালতে যাবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।