সর্বোচ্চ রানের রেকর্ড, আফগানদের লক্ষ্য ৪১৮

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৯:২৮
ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ১৭৮ ও স্টিভ স্মিথের ৯৫ রানের ওপর ভর করে ৪১৭ রান করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারত বারমুদার বিপক্ষে ৪১৩ রান করেছিল।
ওয়ার্নার তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৯২ বলে তিনি শতক পূর্ণ করেন। তার ব্যক্তিগত সর্বমোট ১৭৮ রান করতে তিনি ১৯টি চার ও পাঁচটি ছয় মারেন।
দলীয় ১৪ রানের মাথায় ফিঞ্চ আউট হওয়ার পর হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দুইজনের দুর্দান্ত ব্যাটিং অস্ট্রেলিয়ার রানের চাকাকে এগিয়ে নিয়ে যায় ২৭৪ পর্যন্ত। দ্বিতীয় ওভারে উইকেট হারানোর পর ৩৬ ওভার পর্যন্ত চালিয়ে যান এই দুই জন। এর পরই শাপুর জারদান আঘাত হানেন এই জুটিতে। উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ১৭৮ রানে বিদায় হন ওয়ার্নার।
দলীয় ৩৩৯ রানেরা মাথায় নিজের শতক পূর্ণ করতে মাত্র পাঁচ রান বাকি থাকতে শাপুর জর্দানের বলে নজিবুল্লা জর্দানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেন  স্মিথ।  এর পর মাত্র সাত রান নিয়েই ফিরে যেতে হয় ফকনারকে।  হামিদ হাসানের বলে বোল্ড আউট হন তিনি। 
 
বিশ্বকাপের গ্রুপ পর্বের ২৬ তম ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহম্মদ নবী। 

পার্থের  ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দু’দলের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।