ইউক্রেনে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৩০

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৪:৪৩
 
ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি কয়লা খনি বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসির এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দোনেত্স্ক শহরের জাসিডকো খনিতে এই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল এখনো বিস্ফোরণস্থলে পৌঁছাতে পারেননি। বিষাক্ত গ্যান সরানোর পরই তারা সেখানে যেতে পারবেন।
সারা শীতকাল জুড়ে দোনেত্স্ক শহরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও সরকারের বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল। তবে মিখাইল ভোলানেটস নামে এক খনি ইউনিয়ন কর্মকর্তা ইউক্রেনের টিভি চ্যানেলকে বলেছেন, সম্প্রতি এই এলাকায় কোনো সংঘর্ষ হয়নি।