কোটচাঁদপুরে এক কেজি ১৫০ গ্রাম সোনা উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ১৬:২৯
 
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় এক কেজি দেড়’শ গ্রাম সোনা ও গহনা উদ্ধার করেছে পুলিশ। পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন— চুয়াডাঙ্গা জেলার সীমান্ত শহর জীবননগরের সুনীল কর্মকার ও ওবায়দুল্লাহ।
 
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে ঢাকা থেকে জীবননগর গামী জে আর পরিবহনের একটি বাস কোটচাঁদপুর থানার সামনে তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের যাত্রী সুনীল কর্মকারের দেহ তল্লাশি করে একটি সোনার বার, ৮ পিস সোনার পাত, ১টি সোনার লকেট, ৩টি চেইন, এক জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়। খবর পেয়ে এ সোনার মালিক ওবায়দুল্লাহ সোনা ছাড়িয়ে নিতে থানায় তদবিরে আসেন। পরে পুলিশ তাকেও গ্রেফতার করে।
 

পুলিশ সুপার আরো জানান, উদ্ধারকৃত সোনা জীবননগর সীমান্ত পথে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।