রংপুরে বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ২০:৩৮
 
রংপুরে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। বুধবার রাত আটটার দিকে মহানগরীর গুপ্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

জানা যায়, রাত আটটার দিকে গুপ্তপাড়া পূজা মন্ডপের পাশে সিরাজুল ইসলামের (ঢাকা-মেটো-চ-৫৭৫৯) নম্বরের একটি মিনিবাস দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে বসার আসনসহ বাসের ভিতরের অংশ পুড়ে যায়। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে এলাকাবাসী ও রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।