রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ২১:৩০


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১০ জন বিচারপতি বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিচারপতিগণ হলেন, এস এম মজিবুর রহমান, ফরিদ আহমেদ শিবলি, আমীর হোসেন, খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ্মদেব চৌধুরী, এম ইকবাল কবির, এম সেলিম ও এম সোহরাওয়ার্দী।
এ সময় রাষ্ট্রপতি মামলা জট কমানোর প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এ জন্য নি¤œ ও উচ্চআদালত উভয় ক্ষেত্রে আরো বিচারক প্রয়োজন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।