টুইগসকে আংটি পরিয়েছেন প্যাটিসন!

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১১:৫৭
 
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা এফএএফ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়ান ‘টুইলাইট’ তারকা রবার্ট প্যাটিসন। এখন শোনা যাচ্ছে, তাদের প্রেমের সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিতে টুইগসকে আংটি পরিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী অভিনেতা প্যাটিসন গায়িকাকে (প্রকৃত নাম তাহলিয়াহ ডেব্রেট বার্নেট) একটি প্রতিশ্রুতি আংটি দিয়েছেন। আর এটি পেয়ে টুইগসও খুবই আনন্দিত বলে জানিয়েছে ই অনলাইন।
গত বছরের সেপ্টম্বরে রবার্ট ও টুইগসকে প্রথম এক সঙ্গে দেখা যায়। এর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে। এরপর তার কাছের বন্ধুরা তাদের সম্পর্কের কথা প্রকাশ করে।