কালীগঞ্জে পৌর মেয়র পদে আশরাফুল আলমের জয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আশরাফুল আলম আশরাফ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

তিনি পেয়েছেন ১১ হাজার ৫ শত ৮৯ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯ শত ৮৮ ভোট।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 

আরো পড়ুন: ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে: হানিফ

২০১৮ সালে ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মেয়র পদটি শূন্য হয়ে যায়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা সূবর্ণা রানী সাহা নির্বাচন জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ছিল ৩৮ হাজার ৫শ ৮৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯টি। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন।

ইত্তেফাক/জেডএইচ