পর্দার বাইরের প্রেম

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ১৬:১৭
 
 
পর্দা ও পর্দার বাইরে তাদের সম্পর্কটা নিবিড়। নিজেদের এই দুষ্টু-মিষ্টি সম্পর্কের ভেতরেই সম্প্রতি নতুন চলচ্চিত্রে একেবারে নতুন গেটআপে হাজির হচ্ছেন চলচ্চিত্র তারকা এম এ জলিল অনন্ত। ব্যবসায়িক হাজারও ব্যস্ততার ভেতরেও নির্দিষ্ট সময় নিজের জীমেই কাটান এই অ্যাকশন হিরো। তাই স্ত্রী বর্ষার জন্মদিনের কেকটিও সেদিন জীমঘরেই কাটা হলো। সময়কে দাপিয়ে চলা এই ব্যস্ত তারকা স্ত্রী-সন্তান নিয়ে কাজের বাইরে একান্তেই থাকতে পছন্দ করেন। সেই ভালোবাসার খুনসুটি আর পারিবারিকভাবে অনানুষ্ঠানিক জন্মদিন পালনের ছবিটিই ওপরে দেখা যাচ্ছে।