এমনিতে টলিউড এখন বাংলাদেশি নায়িকাদের নিয়ে মেতেছেন। সেই ধারাবাহিকতায়ই যেন কলকাতার রঙে রাঙালেন আমাদের দেশের ছোটপর্দার সবচেয়ে মেধাবী মুখ জয়া আহসান। রঙের উত্সব দোলে মাতলেন তিনি। গত ৫ মার্চ দোলপূর্ণিমায় আবির ও গুলাল নিয়ে খেলেছেন তিনি। ওপার বাংলার নায়িকা সায়নী ঘোষের সঙ্গে দোলে মেতে থাকার ছবি নিজের ফেসবুক পেজে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
দোলের আনন্দে রঙ মাখামাখি প্রসঙ্গে জয়া বললেন, ‘এবারই প্রথম রঙ নিয়ে খেললাম। আর বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে লাল আর সবুজ রঙ নিয়েই দোলের আনন্দ উপভোগ করেছি বেশি।’ জয়া এখন কলকাতায় ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘একটি বাঙালি ভূতের গল্প’র কাজ করছেন।
