স্বপ্নদলের নারী দিবস সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১০:০৬
 
‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৫’ উদযাপন উপলক্ষে নাট্যজন ‘মঞ্চকুসুম’ শিমূল ইউসুফকে আনুষ্ঠানিক সম্মননা প্রদান করছে নাট্যসংগঠন স্বপ্নদল। আগামী ৮ মার্চ সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিমূল ইউসুফের হাতে সম্মননা স্মারক তুলে দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। দ্বিতীয় পর্বে নারীর আত্ম-অধিকার ও সম্মানাবস্থান-প্রেরণার স্মারক স্বপ্নদলের দর্শক নন্দিত ও আলোচিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।