বিয়ে করলেন কণ্ঠশিল্পী নওরীন

আপডেট : ০৬ মার্চ ২০১৫, ১৩:৪১
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ তারকা খ্যাত সঙ্গীত শিল্পী  নওরীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার সকালে নওরীনের মিরপুরের বাসায় উভয় পরিবারের উপস্থিতিতে এ বিয়ের সম্পন্ন হয়। নওরীনের বর রেজওয়ান আহমেদ সিদ্দিকী ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। 
সন্ধ্যায় ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। 
 গত ১৮ অক্টোবর আংটি বদল এই জুটির।
 কৃষ্ণচূড়া (২০০৭) এবং চুপিসারে (২০১৫) নামে  দুটি একক অ্যালবাম রয়েছে নওরীনের। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।