রাজধানীর বিমান বন্দর রেলষ্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
ঢাকা জিআরপি থানার ওসি আবদুল মজিদ বলেন, ঐ কিশোর অগ্নিবীনা ট্রেনের ছাদে বসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলো। পথে বিমান বন্দর রেলষ্টেশন এলাকায় ছাদে দাঁড়িয়ে থাকার সময় বৈদ্যুতিক তারে লেগে চলন্ত ট্রেন থেকে সে নিচে পড়ে যায়। এতে ঐ কিশোর গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
