বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১০:৫৬
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঐতিহিাসিক ৭ মার্চ দিবসের কর্মসূচি শুরু হয়েছে।  বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিবস শনিবার সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে আবার সকাল সাতটায় দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের সময় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।