ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
খুদেবার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নয়জন বিএনপির এবং একজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
