প্রসেনজিতের বিপরীতে সাকী

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৫:২১
 
উপস্থাপনা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার নিয়মিত মুখ সুমাইয়া সাকী। বর্তমানে তিনি একটি চলচ্চিত্রেও কাজ করছেন। জানা গেছে, ছবিটিতে তার বিপরীতে কাজ করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্। 
 
 
নার্গিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’ ছবিতে মূল চরিত্রে কাজ করছেন তিনি। ছবিটির গল্প লিখেছেন সেলিম আল দীন। 
 
ইতোমধ্যে ছবিটির পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে। ছবিটি এই বছরেই মুক্তি পাবে বলে আশাবাদী সাকী। তিনি বলেন, ‘ছবিতে আমার চরিত্রের দুটি পার্ট। প্রথম অংশে আমার চরিত্রের নাম কালিন্দী। এই অংশের আমার বিপরীতে কাজের কথা রয়েছে প্রসেনজিৎদার। 
 
দ্বিতীয় অংশে আমার চরিত্রের নাম পরী। এই অংশে আমার বিপরীতে কাজ করবেন সোহান খান ও আহমেদ রুবেল।
 
 
চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন কি-না জানতে চাওয়া হলে সাকী বলেন, ‘কমার্শিয়াল ছবিতে কাজ করার চিন্তা এখনও করছি না। তবে ভিন্নধারার ছবিতে কাজ করার ইচ্ছা আছে। তবে সবকিছুই নির্ভর করবে ছবির গল্প ও চরিত্রের ওপর।’