ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ক্যামেরার পেছনে। নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’। সম্প্রতি জানালেন নতুন আরেকটি ধারাবাহিকের চিন্তা করছেন তিনি।
এ বিষয়ে মিমি জানান, ‘সাতটি তারার তিমির নাটকটি থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ইতোমধ্যে নাটকটি ৫০ পর্ব পার করেছে। নতুন একটি ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা করছি। ধারাবাহিকটি ফিকশন বা ননফিকশন যেকোনোটিই হতে পারে। এখনও কোনোকিছু চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে নিশ্চয়ই জানাবো।’ সেই ২০১২ সালে শুরু হয় আফসানা মিমি পরিচালিত ‘রান’ ছবির কাজ। কিন্তু এখনও আলোর মুখ দেখেনি ছবিটি।
