খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে বিদেশি চাপ নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:৪৩
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামান  বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে বিদেশি চাপ নেই। অার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি চাপের কাছে মাথা নত করেন না।  রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। তাই অাইনি প্রক্রিয়া শেষে  খালেদা জিয়ার গ্রেফতারের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি বলেন, ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডে অাইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই।