রবিবার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৬:১০

 

রবিবার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ  এই ঘোষণা দেন।  
বিবৃতিতে বলা হয়, রবিবার সকাল 
ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল পালিত হবে। হরতালের পাশাপাশি অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া সোমবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।