‘মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপের সুযোগ নেই’

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৭:০৫
 
 
 
 
 
 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর কোনো দেশ জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীদের সঙ্গে আলোচনা কিংবা আপোষ করেনি, বাংলাদেশেও হবে না। যারা মানুষ হত্যাকারী, সহিংস কর্মকাণ্ডে লিপ্ত, তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।’ ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা কোনো রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি হতে পারে না—এটা সম্পূর্ণ সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া গত দুই মাস ধরে এসব কাজ করে যাচ্ছেন। তবে এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’