র্যাব জয়পুরের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তল সহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, বাবু (১৮) ও রকি (১৯)।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে ওই দুইজনকে আটকের পর দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি নতুন পিস্তলসহ এসব উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে বলে জানান অধিনায়ক মেজর আব্দুর রহিম।
