নৈশক্লাবে হাঙ্গামা করায় গ্রেফতার আদিত্য

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৭:৫৭
 
মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলের নাইটক্লাবে হাঙ্গামা করায় বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনা ঘটে।
রবিবার এনডিটিভি জানিয়েছে, ৫০ বছর বয়সী আদিত্য ডিজে’কে হিন্দি গান চালানোর জন্য অনুরোধ করেন। কিন্তু ডিজে তার অনুরোধ না রাখায় তার ওপর ক্ষিপ্ত হন তিনি। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে দিতে চাইলে তিনি তাদের ওপর চড়াও হন, একজনকে মারধোরও করেন।
 
IMG0
 
জুহু পুলিশ স্টেশনের পুলিশ ইন্সপেক্টর বিদ্যাসাগর ভিথাল কালকুন্ড্র বলেছেন, আদিত্য তার মোবাইল ফোন দিয়ে একজন নিরাপত্তাকর্মীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে এটি আদিত্যর জন্য নতুন নয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অভিযোগ রয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।