ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সমর্থন পাওয়া প্রার্থীরা হলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীতা করবেন। অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের নির্বাচনে দলের সমর্থন পেয়েছেন জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবলু।
আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রবিবার রাজধানীর বনানীর কার্যালয়ে ঢাকা মহানগর জাতীয় পার্টির উত্তর ও দক্ষিণের যৌথসভা শেষে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
