ব্যক্তিগত জামিনে মুক্ত অভিনেতা আদিত্য পাঞ্চালি

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৭:৫৭
 
রবিবার মধ্যরাতে মুম্বইয়ের হোটেলে ভাঙচুর ও হোটেলকর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চালি। জুহুর প্রিন্সেস হোটেলের পাবে ইংরেজি গান বাজানো নিয়ে ডিস্ক জকির সঙ্গে তর্কবিতর্কে জড়ান আদিত্য। কেন হিন্দি গান বাজানো হচ্ছে না, এই প্রশ্ন তুলে আদিত্য পাঞ্চালি হোটল কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়। এ সময় হোটেলের পাবে ব্যাপক ভাঙচুর চালান তিনি। বাধা দিতে গেলে পাবের বাউন্সারের মাথাও ফাটিয়ে দেন তিনি। ঘটনার পর আদিত্য পাঞ্চালিকে গ্রেফতার করেছে পুলিশ। 
তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সান্তাক্রুজ থানার এসআই পদ্মাকর চৌহ্বণ জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ 
সান্তাক্রুজ থানার পুলিশ জানিয়েছিলেন, রবিবার হাইকোর্ট বন্ধ থাকায় থানার লকআপেই থাকতে হচ্ছে আদিত পাঞ্চালিকে।  
এসআই পদ্মাকর চৌহ্বণ জানিয়েছেন, সোমবার তাকে কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু তার আগেই ব্যক্তিগত জামিনে মুক্তি পেলেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চালি৷