স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী এখন আর কোন রাজনৈতিক দলের নেতৃ নন, তিনি জঙ্গী নেত্রীতে পরিণত হয়েছেন। ঘরে বসে থেকেই তিনি হরতাল আর অবরোধ ডাকেন, যদিও জনগণ তাদের আন্দোলনে কোন সাড়া দেয় না।
রবিবার সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৫ এর শুভ উদ্বোধনকালে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোথাও এখন আর হরতাল অবরোধ পালিত হয় না। দেশের মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে। দেশের সাধারণ মানুষকে হত্যার জন্য দেশের প্রচলিত আইনে খালেদা জিয়ার বিচার হবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।
