কাকরাইল ও সূত্রাপুর থেকে বিস্ফোরক উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৮:৪৪
 
রাজধানীর কাকরাইল ও সূত্রাপুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, গানপাউডার, হাতবোমাসহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ হাসান সাংবাদিকদেরকে জানান, শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, গানপাউডার, হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।
মুফতি মাহমুদ বলেন, 'তারা রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।'
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের অবরোধ-হরতালে চলমান নাশকতার মধ্যেই এসব উদ্ধার করল র‍্যাব।