পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউপি’র সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃৃত্তরা দাড়ামুধা ক্যানেলে ব্রিজের উপর আওয়ামী লীগের সদস্য মকুল হোসেনকে (৪৫) গলা কেটে হত্যা করে। সে দাড়ামুধা গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সে শনিবার রাতে এলাকায় একটি ইসলামী জালসা শুনতে যায়। সকালে এলাকাবাসী ব্রিজের উপর তার লাশ দেখতে পায়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদ মাহমুদ খান বলেন, হত্যাকারীদের খুঁজে বের করা হবে।
