জামালপুর জেলার মেলান্দহে বিল্লাল হোসেন (১৯) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ১২টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের গেদা চৌকিদারের ছেলে।
স্থানীরা জানায়, সকালে উপজেলার বালুআটা গ্রামের একটি মেহগনি গাছের বাগানের ভেতর থেকে বিল্লালকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। পরে সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
