চিকিৎসক শামারুখ শামা হত্যা মামলার আসামি তার স্বামী হুমায়ুন সুলতানকে দেয়া হাই কোর্টের জামিনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ স্থগিতের এই আদেশ দেয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট অন রেকর্ড সাধন কুমার বণিক। আসামি পক্ষে ছিলেন মো. মুনসুরুল হক চৌধুরী।
যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন গত ২ মার্চ হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন।
